গোপালগঞ্জের নৈয়ারবাড়ীতে শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রীশ্রী কার্তিক ঠাকুরের মেলা অনুষ্ঠিত।

 

আজ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন নৈয়ারবাড়ী গ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কার্তিক ঠাকুরের পূজা উপলক্ষে গ্রামীন মেলা অনুষ্ঠিত হচ্ছে ।সনাতন ধর্মমতে দেব সেনা কার্তিক ঠাকুর-কার্তিক মাসের সংক্রান্তিতে পূজিত হয়ে থাকেন।তিনি সৈর্য-বির্য ও পূত্রের জন্য বর কিংবা আর্শীবাদ করে থাকেন।গতকাল নৈয়ারবাড়ী গ্রামে উল্লেখযোগ্য পরিমানে পূজা সম্পন্ন হয়েছে। শতবর্ষ পূর্ব থেকে এখানে পূজার পরের দিন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম হয়নি।এবছরের আয়োজন আরো ব্যাপক ও বৃস্তিত।মেলায় মুদি,মনিহারী, পান-সুপারি,মিষ্টি,খেলনা,আসবাবপত্র সহ হাজারো প্রকারের দোকানের সমারোহ হয়েছে। আয়োজন করা হয়েছে নাচ,গান,বাশি ও ঢাক প্রতিযোগিতার। নাগরদোলা,পুতুল নাচ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী গ্রামীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার এই অপরুপ সৌন্দর্য ও আনন্দ উপভোগ করার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আমোদপ্রিয় মানুষ উপস্থিত হয়েছে। মেলার শান্তি -শৃংখলা রক্ষার জন্য মেলা কমিটি ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যা: ৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৪ রাজনগর, মৌলভীবাজার প্রতিনি…

 মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের

Scroll to Top