পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাউখালী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর আব্দুল জলিল আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মোবাশ্বের আলী, এস এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মোবাশ্বের আলী, সহ-সভাপতি এস এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সেলিম, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মিস্ত্রি, কোষাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন ও যুগ্ম কোষাধ্যক্ষ ভূপাল কৃষ্ণ হাওলাদার।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন শামসুল হক, সূর্যকান্ত বিশ্বাস, আব্দুল হাই তালুকদার, মলিন বরণ ঢালি, আরতি রানী মিত্র, শাহ আলম ডাকুয়া, কৃষ্ণ গোপাল কুণ্ড, শহিদুল ইসলাম ও পুষ্প রানী ঘরামি।




