নাজিরপুরেগভীররাতেইউনিয়নপরিষদও৫টি দোকানসহবিভিন্নস্থানেঅগ্নিসংযোগ

 পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে আগুনে

পুড়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া
একটি ইউনিয়ন পরিষদ পুড়িয়ে
দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত
রাত দেড়টার দিকে শাখারিকাঠী
এলাকায় ইউনিয়ন পরিষদে (ইউপি)
আগুন দেওয়ার চেষ্টা করে
দুর্বৃত্তরা। এদিকে রাত্র
আড়াইটার
দিকে কবিরাজবাড়ীতে ৪ টি দোকানে
আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত
করেছেন নাজিরপুর থানার ওসি মো.
তরিকুল ইসলাম।

এলাকাবাসী জানান, রাত আড়াইটার
দিকে কবিরাজ বাড়িতে আগুন
লেগে সেখানে থাকা মোস্তফা
মাঝি,আরাফাত মাঝি, আব্দুস
সামাদ, মো: শাহীনদের মোট
৪ টি দোকান পুড়ে
যায়। পুড়ে যাওয়া
দোকানের মধ্যে রয়েছে মুদি
মনোহরী, পার্টস ও গ্যারেজের
দোকান। আগুনের খবর
পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে গিয়ে চারটার দিকে
আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ইউপি
সদস্য মো: লিপু শরীফ
জানান, রাত পৌনে দুইটার
দিকে একটি সাদা প্রাইভেটকার
দুই তিনবার রাউন্ড দেয়,আমরা প্রাথমিক ভাবে
ধরনা করছি তারা আগুন
দিয়ে পালিয়ে গেছে, টুংগিপাড়ার
ধারাবাহিকতা এখানে ও ঘটেছে,
স্থানীয় পালাতক আওয়ামীলীগের নেতারা
দূর থেকে এটা ঘটাচ্ছে।  পরিষদে
রাখা টিসিবি পণ্য ক্ষতিগ্রস্ত
হয় এবং হলরুমের দরজা,
জানালা ও বেঞ্চ পুড়ে
যায়।

এদিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক
দলের সদস্য সচিব মো:
মুরাদ হাসান বলেন, রাত
২ টার দিকে একটি
ফোন কলে দোকানের কাছে
আসি, এসে দেখি দোকানের
চারো পাশে আগুন দাউ
দাউ করে জ্বলছে, পাহারাদার
বলেছে একটি মোটর সাইকেল
ও একটি প্রাইভেটকারে এসে
কারা যেন আগুন দিয়েছে। আমার ধারনা
সাড়া দেশে আওয়ামীলীগ সন্ত্রাসীরা
যে নৈরাজ্য সৃষ্টি করেছে এটি
তার অংশ এতে আমার
প্রায় অর্ধ কোটি টাকার
ক্ষতি সাধন হয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপির
সদস্য সচিব মো: আবু
হাসান খান বলেন, আওয়ামী
সন্ত্রাসীরা ক্ষমতার লোভে আগুন সন্ত্রাস
শুরু করেছে সাড়া দেশে
এটিও তার একটি অংশ। আমরা এ
বিষয়ে আজই আইনি পদক্ষেপ
গ্রহন করাব।

জেলা জামায়াতের আমির
মাওলানা আব্দুর রব পরিদর্শনে
এসে বলেন, দেশের আইনশৃঙ্খলার
অবনতীর কারনে এ ঘটনা
ঘটেছে, আপনারা শুধু আইনসৃঙ্খলাবাহীনর
উপর নির্ভরশীল না থেকে নিজেরাও
সচেতন হন এবং প্রতিহত
করেন।

নাজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন
অফিসার সোয়াইব হোসাইন বলেন,আমরা সংবাদ পেয়ে
ঘটনাস্থলে যাই ১ ঘন্টার
চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে
আসে,কিভাবে ঘটনা ঘটেছে
তদন্ত করে বলতে পারব।

নাজিরপুর থানার ওসি তরিকুল
ইসলাম বলেন, দাহ্য পদার্থ
ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন
দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজবাড়ীতে
কীভাবে আগুন লেগেছে এ
বিষয়ে তারা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত
শেষে বলা যাবে।

মোস্তাফিজুর রহমান

নাজিরপুর, পিরোজপুর

01738953539

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যা: ৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৪ রাজনগর, মৌলভীবাজার প্রতিনি…

 মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের

Scroll to Top