টাংগাইলের নাগরপুরে সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন

 সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রের্নিং বাতিল করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এর  সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল নাগরপুর আরিচা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা তাদের দাবি বিবেচনা করে সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এসময় মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহ-সভাপতি পংকজ কুমার সাহা, উপদেষ্টা কালাচাঁদ পোদ্দার ও শরিফুল ইসলাম বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যা: ৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৪ রাজনগর, মৌলভীবাজার প্রতিনি…

 মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের

Scroll to Top