1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষনা

নজির মোড়ল, জামালগঞ্জ প্রতিনিধি,
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
১৪ জুন, ২০২৫ ইং রোজ শনিবার প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, মেঘনা এ/১১ দাড়িয়াপাড়া জিন্দাবাজার সিলেট সেন্টারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তর অন্তর্ভুক্ত রেজিষ্ট্রেশন নারায়ণগঞ্জ-৭০/সদর-৩৫ এসো আলোর সন্ধানে যুব সংগঠনের আওতাধীন সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষনা ও শপথ গ্রহন সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মো: নবী হোসেন-  প্রতিষ্ঠাতা ও সভাপতি এসো আলোর সন্ধানে যুব সংগঠন,কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানের শুরুতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি  মহোদয়কে ফুল দিয়ে বরণ করা হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ ইমরান হোসাইন,তার তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যসূচি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশরাফুল আহমদ এবং সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক ইমরানা আক্তার ইমা। সভাপতি আশরাফুল আহমদ এর অনুমতিক্রমে সভার ধারাবাহিক কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো: সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নাইম আহমেদ মেঘ।
সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন,মোঃ আশরাফুল আহমদ, সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ জাবেদ আহমদ, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আলী হায়দার জামী, মোঃ ফয়সল আহমদ এবং মোঃ সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোছাঃ  ইমরানা আক্তার ইমা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আব্দুল আজিজ, মোঃ শাহজামান হোসেন এবং আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন  মোঃ আতাউর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন  মোঃ মোহাম্মদ ইবরাহীম সৌরভ, মোঃ আফাজ্জুল ইসলাম এবং মোঃ বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন  মোছাঃ আতিয়া শারমিন, মহিলা বিষয়ক সম্পাদক  মোছাঃ সালমা আক্তার হোমায়রা, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ মইনুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রিদওয়ান আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান নাঈম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান, ক্রীড়া সম্পাদক মো: ইমরান হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোঃ তোফায়েল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ আফজাল উদ্দীন, কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন  মোঃ নাজমুল ইসলাম, মোঃ তোফায়েল আহমদ, মোঃ নাহিদুল ইসলাম এবং মোঃ জামিল আহমদ অমি।
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মো: নবী হোসেন বলেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের নবনিযুক্ত কমিটির মাধ্যমে সিলেট বিভাগে এসো আলোর সন্ধানে যুব সংগঠনের  সামাজিক সেবামূলক কার্যক্রমকে বেগবান করে সততা, স্বচ্ছতা, সেবা, শৃঙ্খলা, একতা রেখে  সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে অত্র কমিটি। মানবতার কল্যাণে নি:স্বাথভাবে এগিয়ে যাবে সংগঠন। সকলকে এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সবাইকে স্বাগত জানান ও  সকলের মঙ্গলকামনা করেন।সিলেট বিভাগীয় কমিটির  নবনিযুক্ত সভাপতি বলেন, সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালনে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com