1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট

কলাপাড়ায় বিএনপির সভাপতির পদ স্থগিত

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান (চুন্নু) স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস নোটে বলা হয়, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এবং দলীয় নীতিমালার প্রতি অবহেলা প্রদর্শনের কারণে এই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

একই দিনে আর এক প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আব্দুল খালেক তালুকদারকে দলকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং গতিশীল করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com