1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

আলম হোসেন, কলারোয়া
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শনিবার ১২ জুলাই বিকাল ৩ টায় কলারোয়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য, জননন্দিত নেতা হাবিবুল ইসলাম হাবিব।
আলোচনার আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন মাস্টার মনিরুজ্জামান, সম্বনয়ক—কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠন।
সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান সঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন—
“স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন ও হামলা-মামলার মুখেও আমাদের নেত্রী দেশ ছাড়েননি। আর ভুলের সুযোগ নেই। আমাদের ঐক্যবদ্ধ থেকেই আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি ন্যায়ের রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর—যেখানে জনগণের অধিকার নিশ্চিত থাকবে, থাকবে গণতন্ত্র ও ন্যায়ের শাসন।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং শেখ আবদুল কাদের বাচ্চু।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বিএনপি নেতা এস. এম. এ রিপন, সালাহ উদ্দিন পারভেজ, ছাত্রদলের সাবেক নেতা ফরহাদ হোসেন তপু, যুবদলের মেহেদী হাসান রাজু, রুহুল আমিন খোকন, আব্দুল মজিদ ও মোজাফফর হোসেন।
সভায় আরও বক্তব্য স্বেচ্ছাসেবক দলের মোশাররফ হোসেন, আরিফুর রহমান রঞ্জু ও মুসা কারিম;
কৃষক দলের মনিরুজ্জামান মনি, আনারুল ইসলাম ও শাহাবুদ্দিন;
তাতীদলের জিয়াউর রহমান, আব্দুল জলিল;
ছাত্রদলের আহ্বায়ক শাহজালাল আহমেদ সাজু এবং আরও অনেকেই।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন:
দেয়াড়া ইউনিয়নের কৃষকদলের আব্দুল হান্নান,
যুগিখালীর স্বেচ্ছাসেবক দলের আসাদ,
কেরালকাতা যুবদলের হাফিজুর রহমান,
কেড়াগাছী যুবদলের মফিজুল ইসলাম রানা ও সহিদুল ইসলাম এবং কৃষকদলের জিয়াউর রহমান জিয়া। সোনাবাড়িয়ার যুবদলের মোখলেছুর রহমান,চন্দনপুরের যুবদলের রায়হান,হেলাতলার শাহ আলম,
পৌরসভার মধ্যে তুলসীডাঙার শামীম, ৩ নম্বর  ওয়ার্ডের জিকু ও টুটুল,৫ নম্বর ওয়ার্ডের ফরহাদ,
৬ নম্বর ওয়ার্ডের লিটন,এবং ৭ নম্বর ওয়ার্ডের কৃষকদলের বাবু—সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com