আজ সকাল ১০ ঘটিকার সময় কুতুবদিয়া উপজেলার ফতেহ আলী সিকদার পাড়াস্থ মরহুম পাইলট কাইমূল হুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মোটর সাইকেল আরোহীর বেপরোয়া গতিতে গাড়ী চালাতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অত্র উপজেলার শান্তি বাজার এলাকার ফিশিং বোট মাঝি জনাব গিয়াস উদ্দীনের ছেলে মোঃ আজিজ উপজেলার একমাত্র সড়ক আজম সড়ক হয়ে বড়ঘোফ বাজার যাওয়ার উদ্দেশ্যে খুব দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিলো, হঠাৎ তার আত্মচিৎকার শুনে আমরা সবাই এগিয়ে যাই এবং দেখতে পাই, আজিজ একটা ধান ক্ষেতে মৃত প্রায় হয়ে পড়ে আছে এবং তার পায়ের ও উরুর সব মাংস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে- ছিটিয়ে পড়ে আছে। আমরা তাকে ধরাধরি করে অটোরিকশাযোগে উপজেলা হাডপাতালে পাঠিয়ে দিই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আজিজের পিতা জনাব গিয়াস উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান, আজিজের বর্তমান অবস্থা খুবই আশংকাজনক বলে ডাক্তার জানিয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য. দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মামলা করা হয়েছে উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে তার সন্তাানের জন্য দোয়া কামনা করেছেন।