1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

কেন্দুয়ায় জাকাত ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে প্রবিত্র রমযান উপলক্ষে হত দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শনিবার (১৬ মার্চ) উপজেলার আদর্শ শিশু বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসারের সুপার ভিশন ও তত্ত্বাবধানে ৩৩০ জন ভাগ্যাহত অসহায় মানুষের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিলো।১০ কেজি চাল,৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২কেজি চিন, ২লিটার ভোজ্য তেল ও ২ কেজি ছোলা বুট।ভুক্তভোগী নারী রিনা আক্তার (৬০) ও মিনা আক্তার (৫৫) এর সাথে কথা বলে জানা যায়, দুজনেই অসহায় ও বিধবা । তারা কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের বাসিন্দা। রোজার মাসে এই খাদ্য সামগ্রী পেয়ে তারা অনেক খুশি।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, আমরা ৪টি জেলার ৮ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, আমরা প্রথমে দেখি, কোন বেসরকারি সংস্থার এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন আছে কিনা। তারপর উপজেলা প্রশাসনের সুপার ভিশনে খুব সতকর্কতার সাথে ভুক্তভোগী সিলেকশন ও যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com