1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে শহিদ আবু সাঈদ স্মরণে ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মামুনার রশীদ, কোটচাঁদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কোটচাঁদপুরে জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদকে স্মরণে রেখে এক ভিডিও চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কোটচাঁদপুর পৌর সাধারণ পাঠাগারের এম.এ. ওয়াদুদ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “জুলাইয়ের শহিদরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্তের বিনিময়ে জন্ম নিয়েছে গণতান্ত্রিক চেতনার এক নতুন অধ্যায়। জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান। শেষে শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com