সাম্প্রতিক সময়ে সাংবাদিকতায় স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। শুধু স্মার্টফোন ব্যবহার করে সংবাদ তৈরি করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় খুব সহজে। এতে একদিকে যেমন সাংবাদিকদের সময় সাশ্রয় হয় অন্যদিকে কাজেও আসে গতিশীলতা। সাংবাদিকতায় স্মার্টফোন বা মোবাইলের এই ব্যবহারকে মোবাইল জার্নালিজম বা মোজো নামে আখ্যায়িত করা হয়।
মোবাইল জার্নালিজমের সঠিক ব্যবহার এবং প্রয়োগ নিশ্চিতের লক্ষ্যে আমেরিকান কর্নার খুলনার আয়োজনে বেসিক ট্রেনিং অন মোবাইল জার্নালিজম শীর্ষক দুই দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এবং ১৬ মার্চ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার আমেরিকান কর্নারে এই কর্মশালা আনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল কাবিল খান, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র লেকচারার মুস্তাফিজুর রহমান এবং নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের লেকচারার মো: মতিউর রহমান।
উক্ত কর্মশালায় খুলনার টেলিভিশন, প্রিন্ট, অনলাইন পত্রিকার সাংবাদিক সহ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় মোবাইল জার্নালিজমের সঠিক ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে ব্যাবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার মাধ্যমে তাদের কর্ম দক্ষতা আরও বেড়েছে বলেই মনে করেন অংশগ্রহণকরী প্রশিক্ষণার্থীরা।