1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দালালের কারাদণ্ড ও জরিমানা

আল হাসান আকুন্ঞ্জী
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
মঙ্গলবার (১২ মার্চ) দুদক খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে তাদের অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের অভ্যন্তরে একজন দালালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তারা পাসপোর্ট অফিসে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের কাজের বিভিন্ন অসংগতি ও গাফেলতিও প্রমাণ পান।
১২ই মার্চ দুপুর বারোটা নাগাদ খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের একটি প্রতিবন্ধী দল প্রবেশ করে। এ সময় তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের কাছে তাদের কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। অভিজানে পাসপোর্ট অফিসের মূল ভবনের ভিতর থেকে সোহাগ মোল্লা ওরফে কোরবান নামে এক দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ। এ ছাড়া পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পাসপোর্ট অফিসের পরিচালকের কাছে উত্থাপন করা হয়েছে।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রাকিবুল ইসলাম জানান, বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মে অভিযুক্ত বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যগুলো পাসপোর্ট অফিসের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
পাসপোর্ট অফিসে দুদক কর্মকর্তাদের দেখা পেয়ে সেবা নিতে আসা ভুক্তভোগীরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসময় দুদক কর্মকর্তারা ভুক্তভোগী সেবা প্রত্যাশীদের অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com