1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

গাড়ির চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

নাজমুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে
নরসিংদী জেলার বেলাব উপজেলা অজ্ঞাত গাড়ির চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বেলাব উপজেলার পোড়াদিয়া-আগরপুর আঞ্চলিক সড়কের চর লতিফপুর(কাদিরের মোড়) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গোবরিয়া ইউনিয়নের  ভাটিপাড়া এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫৭) এবং একই গ্রামের মধ্যপাড়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪৫)। তাঁদের মধ্যে মোস্তফা মিয়া কৃষিশ্রমিক ও মুরশিদ মিয়া প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর থেকে ওই সড়ক ধরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে তিনজন যাত্রী বেলাব উপজেলার পোড়াদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। চর লতিফপুর এলাকায় পৌঁছার পরপরই একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়ে ওই গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়। আর মুরশিদ মিয়ার শরীর থেকে এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনা ঘটিয়ে অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আহত অবস্হায় মুশিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের বাজিতপুরের একটি হাসপাতালে পাঠান। খবর পেয়ে বেলাব থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত মোস্তফা মিয়ার নিথর দেহ উদ্ধার করেন। এ সময় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে গাড়িতে মারা যান মুরশিদ মিয়া।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com