1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

গুম,খুন,হত্যাসহ এমন কোন নির্যাতন নাই যা ফ্যাসিস্ট শেখ হাসিনা’র সরকার করে নাই – নাহিদ ইসলাম

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ১৩ তম দিনে (১৩ জুলাই) জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) পিরোজপুর জেলায় শাখার আয়োজনে পথসভা ও মিছিলের আয়োজন করা হয়।
সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতা কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেইট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষীণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয় ।
সভায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোন অপকর্ম নাই যা ফ্যাসিস্ট সরকার করে নাই । তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।”
তিনি আরও বলেন, “আমরা আশাকরি নাই পিরোজপুরে মাদক,চাঁদাবাজি থাকবে। আমরা এসেছি আপনাদের কাছে নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা ঝড়-বৃষ্টি ও সকল বাধা উপেক্ষা করে প্রত্যেক জেলায় ছুটে যাব।”
পথ সভায় আরো উপস্থিত ছিলেন আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com