1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

মোঃ শাহীনূর ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ৩৯৪ বোতল ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধারসহ একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি এলাকার মো. শাহ জালালের ছেলে রুবেল হোসেন (২৮) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়ী এলাকার আব্দুস সামাদ মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল ওরফে লেবু (২৬)।
মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হিরকমোড় এলাকা থেকে তাদেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ২ জন মাদক ব্যবসায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার হিরকমোড় এলাকায় ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। এ খবরে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব।
এসময় একটি প্রাইভেটকারের ভিতরে বিশেষ কৌশলে রাখা ৩৯৪ বোতল ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধারসহ রুবেল হোসেন ও ইউসুফ মন্ডল ওরফে লেবুকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com