চৌগাছা পৌরসভায় বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে।সোমাবর সকালে পৌর কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) গাজী আবুল কশেম,ব্যাংক এশিয়া চৌগাছা শাখার কর্মরত মহমুদ হাসান, পৌরসভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দিক, কর নির্ধারক শাহীনুর রহমান,সমাজসেবা অফিসের পৌর এলাকার সদস্য তানিয়া আক্তার ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।পৌর অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৪৮ জন এই ভাতার আওতায় এসেছেন। এরমধ্যে বিধবা ২৯, বয়েস্ক ১৩ এবং প্রতিবন্ধী হচ্ছেন ৬ জন। ভাতাভেগী বিধবারা প্রতি মাসে ৫৫০ টাকা, বয়োস্ক ৬০০ ও প্রতিবন্ধিরা পাবেন ৮৫০ টাকা করে।প্রত্যেক ভাতাভোগী মৃত্যুর আগ পর্যন্ত সরকারের এই সুযোগ ভোগ করবেন। নতুন ৪৮ জনসহ পৌর এলাকাতে এ পর্যন্ত সহস্রাধিক ব্যক্তি এই ধরনের ভাতার আওতায় এসেছেন বলে জানা গেছে।