1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

জামালপুরে লোড শেডিং কমানোর উদ্যোগ

মোঃ রবিন আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

১৫/০৩/২০২৪ খ্রি: তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের সাথে জামালপুর জেলা সার্কিট হাউজে ডিসি মহোদয়ের উপস্থিতিতে জামালপুর জেলার বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি ও করনীয় বিষয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জামালপুর পবিসের জেনারেল ম‍্যানেজার, বাপবিবোর্ডের নির্বাহী প্রকৌশলী (এসওডি), জামালপুর, পিজিসিবি ও বিপিডিপি এর প্রতিনিধি এবং জামালপুর পবিসের ডিজিএম /এজিএম গণ উপস্থিত ছিলেন। সভায় জামালপুর পবিসের বিদ্যুৎ বিতরণের অবস্থা, লোডশেডিং, শেরপুর গ্রীডের টি-৪ পাওয়ার ট্রান্সফরমার (রৌমারী ও হালুয়াঘাট ফিডারের লোড বরাদ্দ সহ), ঘাটাইল গ্রীড উপকেন্দ্র হতে জামালপুর ও ময়মনসিংহ পবিস-১ এর বিভিন্ন  ৩৩ কেভি ফিডারে লোড বরাদ্দ সহ চালুকরণ এবং জামালপুর ইউনাইটেড পাওয়ার প্লান্টের উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com