1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

টেকনাফে সাড়ে ৩৩হাজার ইয়াবা বোঝাই বোট জব্দ ; ৩ মাদক কারবারী গ্রেফতার

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫১৮ বার পড়া হয়েছে

টেকনাফ শাহপরী দ্বীপে প্রকাশ্য দিনের বেলায় ৩৩হাজার ৪শ পিস ইয়াবা বোঝাই ইঞ্জিন বোটসহ শাহপরীর দ্বীপ এলাকার ৩ জনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

১৭মার্চ দুপুর পৌনে ২টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপ গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার হতে একটি মাদকের চালান শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে নাফ নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিন বোট আটক করা হয়। পরে বোটটি তল্লাশি চালিয়ে ৩৩হাজার ৪শ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ শাহপরীর দ্বীপের কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩), মোস্তফা কামাল (১৬) নামে ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com