1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট

তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না; রিজভী আহমেদ

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পরে যাবে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই আগষ্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না কুড়িগ্রামে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

ধর্ম নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, তারেক রহমানের পিতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছেন, দেশের মানুষ জানে কারা ধর্ম নিয়ে রাজনীতি করে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই-আগস্ট ২০২৪ ছাত্রজনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ডা. ইউনুস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে ৩-৪শত টাকা কাঁচা মরিচের কেজি, খাদ্য পণ্য দ্রব্যের দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে তারপরও আমরা সমর্থন করছি। তিনি অসৎ না। শেখ হাসিনার মত পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাই ওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না। এই সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া।

এসময় অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, বিএপি নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুখ, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপি নেতা সহিরুজজামান সাজু প্রমূখ।

সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী আহমেদ। এবং অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কার্যালয় পরিদর্শন করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com