1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

দলিল জালিয়াতি মামলা করার অপরাধে প্রতিপক্ষদের হামলায় বৃদ্ধ, বৃদ্ধাসহ আহত- ৪

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় আদালতে দলিল জালিয়াতির মামলা করায় প্রতিপক্ষের বাড়ীতে হামলা মারপিট,ভাংচুর ও লুপটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কাটিপাড়া মোড়ল বাড়ীতে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ইসাহাক মোড়ল জানান, প্রতিপক্ষ মজিদ মোড়লরা তাদের ৪৩ শতক জমি জাল দলিল করে নেয়। একারণে ইসহাক মোড়ল সম্প্রতি পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি জালিয়াতি মামলা করেন। যার নম্বর সিআর ২৫৭/২৪। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তপুর্বক প্রতিবেদনেরর জন্য উপজেলা সাবরেজিস্টারকে পাঠিয়েছেন। যাতে প্রতিপক্ষ করা হয় মজিদ মোড়ল,শহিদল ইসলাম মোড়ল,লিয়াকত মোড়লসহ ১০ জন। এ অপরাধে শনিবার মজিদ মোড়ল,শহিদুল মোড়লের নেতৃত্বে ৪০-৫০ জন নারী- পুরুষ ইসহাক মোড়লের বাড়ীতে হামলার চালায় ।
এসময় সহিল উদ্দীন মোড়ল (৬০), তার স্ত্রী মাহফুজা বেগম(৪৫), পুত্রবধূ রেবেকা খাতুন(২১), মৃত আনছার মোড়লের স্ত্রী রোকেয়া বেগম (৭২) আহত হয়। লুপট করেছে ১ লাখ ৭৫ হাজার টাকা।এব্যাপারে সোমবার আদালতে মামলা করা প্রস্তুতি নেয়া হয়েছে বলে তাদের নিয়োজিত আইনজীবী এ্যাডঃ জিএম আমজাদ হোসেন জানান। প্রতিপক্ষ মজিদ মোড়লের ছেলে রবিউল ইসলাম বলেন আমাদের নামে অহেতুক জালিয়াতি মামলা করেছে। একারণে ক্ষুদ্ধ হয়ে বাড়ীর লোকে দু-একটা চর-তাপ্পড় মেরেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com