1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

নড়াইলে ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলে থাকা শিশুর মৃত্যু

মোঃ শফিকুল ইসলাম সাকিল
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে
নড়াইলে সদর উপজেলার বরাশুলা রেল ব্রিজ (চিত্রা রেল ব্রিজ) এর উপর ট্রেনে কাটা পড়ে পলি বেগম(২৭) নামে এক নারী ও তার কোলে থাকা ২ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টা  ৪৫ মিনিটের দিকে দূর্ঘটনা ঘটে।
নিহত পলি বেগম নড়াইল সদর থানার মূলদাইড় গ্রামের নুর ইসলাম ভূইয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় সাড়ে বারোটার দিকে এক মহিলা তার ছেলে সন্তানকে নিয়ে রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয়দের কাছে ট্রেন কখন আসবে বলে জিজ্ঞেস করছিল ওই নারী। স্থানীয়রা তাকে সেখান থেকে চলে আসার অনুরোধ করেন। কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ওই নারী। এসময় ওই নারীর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। শিশুটিকে দেখে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা।শিশুটি বেঁচে আছেন মনে করে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে আসা বরাশুলা গ্রামের জামাল  বলেন,হঠাৎ করে দেখি রেল সেতুর কাছে মানুষ দৌড়ে  যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে দোখি এক মহিলা রেলে কাটা পড়ে মারা গেছে। শিশুটি পাশে পড়ে আছে। শিশুটি তখন জীবিত ছিল। আমি শিশুটিকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের আনলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গ্রাম পুলিশ মো. মনিরুল ইসলাম বলেন, ১২ টার দিকে ওই নারীকে আমি রেল সেতু এলাকায় ঘোরাঘুরি করতে দেখছি। তাকে এখান থেকে চলে ও যেতে বলেছিলাম আমি। ওই নারী আামকে বলছিল ট্রেন কখন আসবে? আমি সেতুর নিচে চা খেতে যাই। তখন দেখি রেলের উপর পর্বদিকে মুখ করে শিশুটিকে নিয়ে বসে আছে ওই নারী। কিছু সময় পর ট্রেনে আসলে কাটা পড়ে ওই নারী।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  অজয় কুমার কুন্ডু  বলেন,ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলো থাকা এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলের জায়গা হওয়ায় বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com