1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

সরকারি উন্নয়ন বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না: এমপি আবু তালেব মন্ডল।

মোঃ আব্দুল কুদ্দুসঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
 পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, সরকারি উন্নয়ন বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানো এবং এর স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ঈশ্বরদীর চরসাহাপুর-দিয়াড় সাহাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের বাউন্ডারি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ঈদগাহ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের প্রতীক। এ ঈদগাহ ময়দানের উন্নয়ন সম্পন্ন হলে এলাকাবাসী আরও সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন।”
তিনি আরও বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের আধুনিকায়নও সমান গুরুত্ব পাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ঈদগাহ মাঠটি আরও সুরক্ষিত ও ব্যবহার উপযোগী হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন পাবনা জেলা সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী মো. তোজাম্মেল হক (তোজাম) এবং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছগির বিন নাসির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরসাহাপুর-দিয়াড় সাহাপুর মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ কমিটির সভাপতি হুমায়ন কবির দুলাল সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক তসলিম আরিফ তুষার।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, বিএনপি নেতা ফজলুর রহমান মাষ্টার, ঈদগাহ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম মালিথা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশরাফুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম শেখ জাকারিয়া ওসমানী।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com