1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

নন্দীগ্রামে জুলাই যোদ্ধা ফারুক হোসেনের গাল থেকে গুলি অপসারণ

সাখোওয়াত শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের আমির হোসনের ছেলে ফারুক হোসেনের গাল থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি (পিলেট) অপসারণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) আবাসিক মেডিকেল অফিসার ডা: ইকবাল মাহমুদ লিটন অস্ত্রোপচারের মাধ্যমে ফারুক হোসেনের গাল থেকে গুলি (পিলেট) অপসারণ করেন।
উল্লেখ্য, গতবছর ৪ আগস্ট ফারুক হোসেন বগুড়ার সাতমাথায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হন। সে নন্দীগ্রামে পলাশ টেইলার্সে দর্জির কাজ করে।
এ বিষয়ে ডা: ইকবাল মাহমুদ লিটন বলেন, ফারুক হোসেন গালে ব্যথা অনুভব করছিল। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করে তার গাল থেকে পিলেট বের করা হয়েছে। এখন সে সুস্থ আছে।
ফারুক হোসেন বলেন, গতবছর ৪ আগস্ট আমি বগুড়ার সাতমাথায় গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি। ওই মিছিলে পুলিশের ছোঁড়া গুলি আমার গালে লাগে। তখন চিকিৎসা করিয়ে সুস্থ হই। গুলি গালে থাকার কারণে মাঝে মধ্যেই খুব ব্যথা করতো। গতকাল অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। এখন আমি ভালো আছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com