1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ হাফিজুল ওয়ারেছ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের পাঁচদিন পর মো. আবু সামা (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন থানা-পুলিশ। মঙ্গলবার দুপুরে পৌর শহরের চালাষ ভদ্রবাড়ির একটি পরিত্যাক্ত ডোবায় লাশটি পাওয়া যায়।
নিহত ব্যক্তি মো. আবু সামা পৌর শহরের চালাষ উত্তরপাড়া (ভদ্রবাড়ি) এলাকার মো. হানিফের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলেন।নিহতের ছেলে মো. আল-আমিন ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পাঁচ-দিনে বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয় ডোবায় লাশটি ভাসমান অবস্থায় দেখে ধনবাড়ী থানা-পুলিশকে খবর দেয়। পরে থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন। তিনি বলেন, ‘‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com