1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

নিহত বৃষ্টি খাতুনের লাশ অবশেষে খোকসায় দাফন

মোঃ শাহীনূর ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

চাচা ফারুক শেখের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছে বেলি রোডে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুনের লাশ। সোমবার রাত ৮টার সময় বৃষ্টি খাতুনের মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনগ্রাম পশ্চিম পাড়ায় পৌঁছালে গ্রামের মানুষও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ঢাকা থেকে লাশ নিয়ে বাবা এবং মা গ্রামের বাড়িতে পৌঁছালে মৃত বৃষ্টি খাতুনের আত্মীয়-স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে বড় চাচা ফারুক শেখের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউরুফা সুলতানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আননূর যায়েদ , বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ইউপি সদস্য মিজানুর রহমানসহ গ্রামবাসী ও মিষ্টি খাতুন এর আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। উল্লে-খ্য গত ২৯ শে ফেব্রুয়ারি রাজধানীর বেলি রোডে অগ্নিকাণ্ডে নিহত অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন মৃত্যুবরণ করে। পরিচয় জটিলতার কারণে দীর্ঘ ১১ দিন পর আদালতের মাধ্যমে সোমবার সকালে বাবা সবুজ হোসেনের কাছে হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ বৃষ্টি খাতুনের লাশ উদ্ধার করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com