পিরোজপুর নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রূপনগর এলাকায় তাসলিমা বেগম (৪৫)নামের এক নারীর
ঝুলন্ত মরা দেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ নেছারাবাদ ঝুলন্ত নারীর মরা দেহ উদ্ধার গতকাল সকালে একই বাড়ির জেসমিন বেগম প্রথমে ঝুলন্ত অবস্থায় তাসলিমা কে দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে উপজেলা নির্বাহী অফিসার কে ঘটনা অবগত করলে সে নেছারাবাদ থানায় অভিযোগ করতে বলে।
সরজমিনে গেলে তাসলিমা বেগমের স্বামী মোঃ মোস্তফা জানান আমার স্ত্রী স্হ ইচ্ছায় আত্মহত্যা করেনি আমার ছেলে মিরাজ (২৬)ডাক দিয়ে যাই এনজিও থেকে ৪০০০০|=টাকা লোন নিয়ে শশুর শাশুড়ির সাথে চলে গেছে এবং ওই টাকার গ্যারান্টার ছিল আমার স্ত্রী গতকাল ডাক দিয়ে যাই এনজিও টাকা উদ্ধারের জন্য আমার স্ত্রীকে চাপ দেয় তারা রাত ৯ টা পর্যন্ত আমার বাড়িতে ছিল তারা আমার ঘরে থাকে অবস্থায় আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে যায়।রাতে তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হতাশ হয়ে পড়ি একই কথা বলে মিরাজের বড় ভাই মোঃ তামিম এর স্ত্রী জান্নাতুন নূর তিনি আরো বলেন গতকাল রাতে ডাক দিয়ে যাই এনজিওর ফিল্ড অফিসার সমীর ঘোষ সহ আরো ২ কর্মী আমাদের বাসায় যায় এবং টাকার জন্য আমার শ্বশুর শাশুড়িকে হুমকি দেয়।একই বাড়ির লাল মিয়া জানান লোকজন এসেছিল মোস্তফা মিয়ার ঘরে তারা মোস্তফা ও তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এবং এককালীন টাকা পরিশোধ করার জন্য চাপ দেয় মোস্তফা মেয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন সকাল বেলা সবার চিৎকারে উঠে দেখি আমার স্ত্রী জাম্বুরা গাছের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছে এ ব্যাপারে নেছারাবাদ থানায় মৃতর স্বামী অভিযোগ দিলে একটি অপমৃত্যুর মামলা হয় এবং মরা দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।