1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র মাহে রমজানে অসাধু ব্যবসায়ী কর্তৃক নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ঊর্ধ্বগতি রোধ ও ভেজাল খাদ্য সামগ্রী বিক্রয় বন্ধে বাজার মনিটরিং করা হয়।

১২মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)এম. রকিবুল হাসান পৌর শহরে বাজার ও বিভিন্ন এলাকার,কাঁচা বাজার,মাংসের দোকান, মুদি দোকান,ফলের দোকান সহ বিভিন্ন দোকানে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

এসময় ইউএনও এম. রকিবুল হাসান বিক্রেতা ও ক্রেতাদের সাথে খাদ্য পণ্য নিয়ে কথা বলেন এবং দোকান মালিকদের খাদ্য পণ্যের সরকার নির্ধারিত মুল্য তালিকা টানানোর আহ্বান জানান। প্রতিটি দোকানে অতিরিক্ত মূল্য না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ সতর্কতা ও নির্দেশ প্রদান করেন। জানাযায় বাজার মনিটরিংয়ের এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।

মনিটরিং কালে দুর্গাপুর পৌর মেয়র আলহাজ্ব আব্দুস ছালাম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব সহ সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com