1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

পলাশবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধন

আমিরুল,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে চারদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বুধবার (১৬জুলাই) দুপুরে উপজেলা টাউন হলরুমে  বইমেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন  বলেন, “মানুষের জীবনে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। সমাজে বইপাঠের প্রবণতা যত বাড়বে, জ্ঞানের পরিধিও তত বিস্তৃত হবে। যে কোনো জাতি গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “এই ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক সমাজসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শেখার মতো অনেক কিছু রয়েছে। চারদিনব্যাপী এই মহতী আয়োজন নতুন প্রজন্মের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ভ্রাম্যমান বইমেলা ইউনিট ইনচার্জ কামরুজ্জামান,
পলাশবাড়ী উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান,আবদুল্লাহ আদিল নান্নু,পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান, প্রভাষক নবীউল ইসলাম ও অবসরপ্রাপ্ত ব্যাংকার উত্তম কুমার,এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ বইমেলা চলবে ১৬ জুলাই বুধবার  থেকে ২১ জুলাই শনিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com