1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

পাইকগাছায় ওয়ান এক্স বেট জুয়া খেলার অপরাধে যুবককে কারাদন্ড

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪৮৯ বার পড়া হয়েছে
পাইকগাছায় অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযানে ওয়ান এক্স বেট জুয়া খেলার অপরাধে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রাম থেকে এক যুবককে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই যুবককে ভ্রাম্যমান আদালতে নিলে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিন তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। কারাদন্ড যুবক চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রামের মোসলেম উদ্দীন মোড়লের ছেলে মঞ্জুরুল মোড়ল (৩০)। থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংকালে অনলাইন প্লাটফর্ম মেল বেট, ওয়ান এক্স বেট এবং বেট ওইনার নামের বেটিং সাইটগুলো নজরে আসে।
 সেখানে বাংলাদেশের প্রচুর গ্রাহক বেটিং বা জুয়া খেলায় অংশগ্রহণ করছে। পরবর্তী সময়ে এই সাইটগুলোর বিভিন্ন তথ্য-উপাত্ত অ্যানালাইসিস করে  ওয়ান এক্স বেট সহ অন্যান্য অনলাইন জুয়া মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার, পিপিএম (বার)
মোহাম্মদ সাঈদুর রহমান স্যারের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে  মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com