1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল Контроль якості для змістовної статті — 029 গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর

পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, একটি পক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বলছে। তারা এ পদ্ধতির সুপারিশ করে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সমস্ত দলের কোনো লোক বাংলাদেশের কোথাও  একটাও মেম্বারও হননি এ পর্যন্ত। যারা মেম্বার হয়নি তারা গোটা সিস্টেম বদলাতে চাচ্ছেন, এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না।
 লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভুঁইয়া বলেন, ১৬-১৭ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল। দীর্ঘদিন আমরা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি। কেউ যদি কাল্পনিক দাবি দাওয়া উত্থাপন করে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চান, তাদের সেই সুযোগ দেওয়ার অবকাশ নেই।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানসহ যারা আছেন, আমরা এ সমস্ত উদ্ভট এবং কাল্পনিক চিন্তা থেকে বের হয়ে বাংলাদেশের মানুষ যে পদ্ধতি নির্বাচন করছে, সে পদ্ধতিই স্বচ্ছ, নিরাপদ এবং নির্বিঘ্নে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনাদের সবাইকে কাজ করতে হবে। সেজন্যই আমরা এ সরকারকে সহযোগিতা করছি। তবে এই সহযোগিতা দীর্ঘদিন থাকবে না।
খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, যে দেশের মানুষ খালি হাতে রাস্তায় বুক পেতে দিতে পারে, তাদের ভয়ভীতি দেখানোর কোনো কারণ নেই। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিনা অপরাধে দীর্ঘদিন কারাবরণ করছেন। তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের দুলাল আরাফত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, জামাল হোসেন ও জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।
মাহমুদুর রহমান মনজু
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com