1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সকালে এলাকাবাসী ওই মৃতদেহটি বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, মৃতদেহটি এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি।  অবস্থা দেখে ধারনা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ জানান, আজ ( সোমবার)  সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করি। মৃতের গায়ে সাদা কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল। মৃতের গলায় একটি মাফলার পেচানো ছিল। মৃতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com