1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Πώς να ξεκινήσετε στο LuckyGem Casino: Οδηγός βημάτων για νέους παίκτες দেবীগঞ্জে ১০ মার্চ প্রথম পতাকা উত্তোলন, ৯ ডিসেম্বর হানাদারমুক্ত চাঁদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মা-ছেলে কেন্দুয়ার ঐতিহাসিক রোয়াইলবাড়ি দুর্গ: সংযোগ সড়ক ও অবকাঠামোগত উন্নয়নের অপেক্ষায় ঐতিহ্যবাহী প্রত্নপ্রাঙ্গণ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণে কেন্দুয়ায় মতবিনিময় সভা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ দর্শনা থেকে অপহৃত স্কুলছাত্র রাজশাহী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) চিনি বিভাগে লোকসান, অন্য ৫ বিভাগে মুনাফা কেরুজের চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না: সারজিস

‘মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভা

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ মাদকমুক্ত না হলে কখনোই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। দেশের কিশোর ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়লে সমাজে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং সহ নানা  অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাবে। তাই আমাদের সন্তানরা কোথায় কি করে, কার সাথে মিশে, কোথায় যায় এ বিষয়ে অভিভাবকদের সবসময় খেয়াল রাখতে হবে। সন্তানরা বিপথগামী হয়ে পড়লে পরিবারে অনেক অশান্তির সৃষ্টি হয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে বেশি এগিয়ে আসতে হবে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ঘোষেরহাট বাজারে অবাক ও ঘোষেরহাট টাইগার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত  ‘মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক’ আলোচনা সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী তার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন,  কিছু রাষ্ট্র আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে। জাতিকে মেধাশূণ্য করা সহ দেশে যাতে অপরাধ মুলক কর্মকান্ড বেড়ে যায় সেজন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। তাই বর্তমান আ.লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এজন্য মাদকের বিরুদ্ধে প্রশাসন তৎপর। মাদক নির্মূলে প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে।
ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) বিকাশ সরকার, অধিকার বাস্তবায়ন কমিটির (অবাক) চেয়ারম্যান মেহেদী হাসান, সমাজ সেবক মাকিদুল ইসলাম সিকদার ও আব্দুল কুদ্দুস।
 এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com