1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Πώς να ξεκινήσετε στο LuckyGem Casino: Οδηγός βημάτων για νέους παίκτες দেবীগঞ্জে ১০ মার্চ প্রথম পতাকা উত্তোলন, ৯ ডিসেম্বর হানাদারমুক্ত চাঁদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মা-ছেলে কেন্দুয়ার ঐতিহাসিক রোয়াইলবাড়ি দুর্গ: সংযোগ সড়ক ও অবকাঠামোগত উন্নয়নের অপেক্ষায় ঐতিহ্যবাহী প্রত্নপ্রাঙ্গণ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণে কেন্দুয়ায় মতবিনিময় সভা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ দর্শনা থেকে অপহৃত স্কুলছাত্র রাজশাহী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) চিনি বিভাগে লোকসান, অন্য ৫ বিভাগে মুনাফা কেরুজের চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না: সারজিস

ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণে কেন্দুয়ায় মতবিনিময় সভা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 বাসাবাড়ির ছাদে সৌর বিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘অন্যচিত্র ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে সৌর বিদ্যুতের বিভিন্ন ইতিবাচক দিক ও পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।

​সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঞা, কেন্দুয়া উপজেলা জামায়াতের আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাংবাদিক ও উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞা।

​এছাড়াও মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন রোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রকল্পটি সফল বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com