রংপুরের মিঠাপুকুরে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৭মার্চ স্থানীয় বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাকির হোসেন সরকার।বিশেষ অতিথি ছিলেন অস্থায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জাহিদুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা একরামুল হক প্রমুখ।
আলোচনা সভার পূর্বে এমপি জাকির হোসেন সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,সরকারি বে-সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অপর্ণ করেন।এছাড়াও বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এনআরবিসি ব্যাংকের পক্ষ থকে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন ধরনের বই বিতরণ করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজসহ তাঁর সহধর্মিণী।