1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

মোংলায় বিদেশি জাহাজের ৬৫ ড্রাম রঙ চুরি

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থানরত বিদেশি পতাকাবাহী জাহাজ থেকে রং চুরির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।রোববার (১০ মার্চ) ভোরে চুরির ঘটনাটি ঘটে।
বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ ও অন্যান্য সূত্রে জানা গেছে, ইউরিয়া সার খালাসের জন্য সেন্ট ভিনসেন্টের পতাকাবাহী জাহাজ এমভি বোস ব্রুক গত ২৬ ফেব্রুয়ারি বন্দরে প্রবেশ করে। পশুর চ্যানেলের হারবারিয়া এলাকায় সার খালাস শেষে মঙ্গলবার (৫ মার্চ) জাহাজটি বন্দর ত্যাগ করে ১২ নটিক্যাল মাইল দূরে অবস্থান নেয়।
পরে রোববার ভোরে নাবিকরা জাহাজটির চারপাশে প্রচুর মাছ ধরার নৌকা দেখতে পান। একপর্যায়ে জাহাজের পেইন্ট স্টোরের তালা ভাঙা দেখা যায়। সেখানে গিয়ে দেখে ৬৫টি রঙের ড্রাম খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে।
মোংলা বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী বলেন, বিদেশি জাহাজ থেকে রং চুরির ঘটনাটি জানতে পেরে কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে। তবে জাহাজটির অবস্থান ছিল পোর্ট লিমিটের বাইরে। এছাড়া জাহাজের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি।
জাহাজটির স্থানীয় এজেন্ট সোর লাইনের খুলনার ম্যানেজার আবু বকর বলেন, জাহাজটি বন্দর এলাকা ত্যাগ করে সাগরের বহির্নোঙরে অবস্থান করছিল। তখন এ ঘটনা ঘটেছে। বন্দর ত্যাগ করার পর ঘটায় এ ব্যাপারে এজেন্টের কোনো দায় নেই।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া উইং কর্মকর্তা লে. মুনতাসির ইবনে মহসীন বলেন, নৌবাহিনী ও কোস্টগার্ডের পৃথক জাহাজ বিদেশি ওই জাহাজটির আশপাশে অবস্থান করছে। খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com