নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেছেন, মুখ থেকে নয়, হৃদয় থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করছি।
তিনি বলেন,সাহিত্য সংস্কৃতির চারণ ভুমি হিসেবে খ্যাত ঐতিহাসিক কেন্দুয়ার সামগ্রীক উন্নয়নে সকলকে আন্তরিক ভাবে এগিযে আসতে হবে। শুধু রাস্তা ঘাটের উন্নযনই উন্নযন না,মূলত উন্নয়ন হচ্ছে শিক্ষা সাহিত্য সংস্কৃতি সহ সমাজের সামগ্রিক উন্নয়নই হচ্ছে উন্ন্নয়ন।
কেন্দুযা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয জনপ্রতিনিধি বুন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ বীরমক্তিযোদ্ধা, সাংবাদিক,সংস্কৃতি কর্মী, ও সর্বস্তরের সুধীজনের এক মতবিনিসয সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।