1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সিভিল সার্জনের লিখিত পরীক্ষায় অবৈধ ডিভাইসসহ ০১ জন গ্রেফতার

জামিল হাসান জামিল
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন ১১-২০ গ্রেডের জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় অবৈধ পন্থা অবলম্বন করায় অবৈধ ডিভাইসসহ ০১ জন গ্রেফতার।
অদ্য ১৬-০৩-২০২৪ খ্রি. ঠাকুরগাঁও পৌরসভাধীন ১০ নং ওয়ার্ডের অন্তর্গত পলিটেকনিক ইনষ্টিটিউট, ঠাকুরগাঁও-এ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন ১১-২০ গ্রেডের জনবল নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন অবৈধভাবে ইলেকট্রনিক যান্ত্রিক ডিভাইস ব্যবহার করে অসৎ উপায় অবলম্বন করতঃ পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তরপত্রে লিপিবদ্ধ করার অপরাধে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ এহসানুল কবির এবং সঙ্গীয় ফোর্সসহ ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়।
      গ্রেফতারকৃত আসামির নাম- মোঃ রোকনুজ্জামান(২৪), পিতা- মোঃ খলিলুর রহমান, মাতা- মোছাঃ রোজিনা বেগম, স্থায়ী: (সাং-কচুবাড়ী কিষ্টপুর), উপজেলা/থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও।
      পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-২৫ তাং-১৬/০৩/২০২৪ খ্রিঃ ধারা-৯(ন) Public Examinations (Offences) অপঃ, ১৯৮০; তৎসহ ৪১৯ দন্ডবিধি, ১৮৬০ ধারায় মামলা দায়ের করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com