1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন

Md Jake Ullah
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার তাড়াশ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ভিপি শামিম, বিশেষ অতিথি ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ এর মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল।
প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলীম বলেন, আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ছাড় নাই। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সামনেই নির্বাচন ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূলে ধানের শীষ প্রতীকে বিপিুল ভোটে বিজয়ী করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, যারা এক মিনিটের জন্য আওয়ামীলীগ করেছেন বা সম্পর্ক রেখেছে তাদের বিএনপিতে কোন স্থান নেই এবং জামায়াতের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। তারা ৭১ সালে দেশ বিরোধী ছিল বর্তমানেও তারা বিভিন্ন ভাবে অরাজকতা সৃষ্টি করছে।
এ সময়, স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়।
বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com