1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ লাল সবুজ সোসাইটি এবং ইস্ট হিউমিনিটি ফাউন্ডেশন এর ইফতার বিতরন

নাহিদ হাসান পামির
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে
আজ লাল সবুজ সোসাইটি এবং ইটস হিউমিনিটি ফাউন্ডেশনের যৌথ প্রযোজনায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৫০ প্যাক ইফতার বিতরন করা হয়।বিতরন কালে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি সুনামগঞ্জ টিমের রায়হান,রাফি ফুয়াদ,তামিম, শাহাদাত,ইমন,সানিম,অনিক।তারা অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরন করে।
রিকশাচালক  মুরাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে সবকিছুর দাম বাড়তি। সারা দিন রিকশা চালালে জমা দেওয়ার পর তেল কিনলে নুন কিনতে পারি না। এভাবে আমাদের মতো গরিব মানুষরা কেমনে বাঁচব। দেশে সবকিছুর দাম বাড়ে, শুধু মানুষের দাম বাড়ে না। তিনি বলেন, এখন ইফতার করলে ৬০-৭০ টাকা চলে যায়। আমরা এত টাকা পাব কই, তাই এখানে প্রতিদিন ইফতার করতে আসি। তিনি বিনামূল্যে ইফতার করতে পেরে খুব খুশি বলেও জানান। তার মতো এখানে আসা প্রত্যেকেই বিনামূল্যে ইফতার করতে পারায় খুশির কথা জানিয়েছেন।সার্বিক সহযোগিতায় ছিলেন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম এর সাদ,  লাল সবুজ সোসাইটি ঢাকা টিমে, বিনিতা,তামা, এবং জোৎস্না ডিজিটাল স্টুডিও এর সামিম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com