ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে বড় জয় পয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনরা ৪-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন চেরকি ও আর্লিং হালান্ড।
শুক্রবার (২৮ আগস্ট) ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে ম্যানসিটিকে আতিথ্য দেয় দক্ষিণ লন্ডনের ক্লাবটি।
ম্যাচের ১৭তম মিনিটে আন্তোইন সেমেনিওর দুর্দান্ত ক্রস থেকে দারুন হেডারে সিটিকে লিড এনে দেন আলিং হালান্ড। প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি মারেস্কার দল। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান চেরকি। দুই মিনিট পর এক গোল শোধ দেয় প্যালেস, ইয়েরেমি পিনোর দারুন ফ্রি কিক গোল পোস্টে লেগে সিটি গোলকিপার দোন্নারুম্মার গায়ে লেগে ঢুকে যায় সিটির জালে।
তবে ম্যাচের ৫৬তম মিনিটে নিজেদের তৃতীয় গোলে দেখায় পায় সিটি, এবার ডি বক্সের বাইরে থেকে দারুন শটে স্কোর শিটে নাম তোলেন চেরকি। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটির ৪-১ গোলের জয় নিশ্চিত করেন আরলিং হালান্ড।
আগামী শনিবার কভার্টির বিপক্ষে লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে গতবারের লিগ রানার্সআপরা। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।