পিরোজপুরে এক মুসলিম দম্পতি মানবিক এক বিবাহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।বৃহস্পতিবার (১৪ই মার্চ ) রাতে পিরোজপুরে মানবিক বিবাহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী শিউলি বেগম। নিজের বাড়ির গৃহপরিচারিকা পূণ্যির একমাত্র মেয়ে মিতুকে পাত্রস্থ করলেন মহা ধুমধামের সাথে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই হতদরিদ্র পিতৃহীন মেয়েটির বিবাহে।
পিরোজপুর সদরের সিআই পাড়ার মানুষ এই মহতী উদ্যোগের জন্য মোহাম্মদ আলী ভাই দম্পতি কে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া পবিত্র রমজান মাসে একজন মুসলিম হয়েও বাড়ির হিন্দু গৃহপরিচারিকার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। যা মানবিক মানুষের অনন্য দৃষ্টান্ত স্বরূপ। মোহাম্মদ আলী ভাই এই প্রতিবেদককে বলেছেন, এমন ভালো কাজ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। তাছাড়া আমার একার পক্ষে সম্ভব হয়নি।যারা এই মহতী কাজে আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সমাজে এমন কাজ আরো বেশি বেশি করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, নবদম্পতি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।