1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

জকিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ই মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধিপাচ্ছে স্বীকৃতি। বর্তমান সমাজ বাস্তবতায় ডিজিটাল প্লাটফর্ম কাজে লাগিয়ে নারীরা নিজের পায়ে দাঁড়াতে শিখছে। আত্মবিশ্বাসী হয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম মিতু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) বেলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, যুব সংগঠক ইসলাম উদ্দীন, অফসেড বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রউফ ময়নুল, উপজেলা আইসিটি উদ্যোক্তা শাহাদত হোসেন খান রেজা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মরিয়ম জান্নাত প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেলওয়ার হোসেনের।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com