1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা—বলে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। আজ সোমবার (৪ মে) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন তুলেন তিনি।

পাঠকের জন্য তার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো :

আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু বায়তুল মালে চাঁদা না দিলে তো দল টিকবে না! এ জন্য ইসলাম ও ধর্মের দোহাই কিংবা বিভিন্ন আয়াত সামনে এনে ব্রেন ওয়াশ করে অর্থ নেওয়া কি এক প্রকার ধোঁকাবাজি বা চাঁদাবাজি নয়? হ্যাঁ, একটি দল যদি প্রকৃতপক্ষে ইসলামিক আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, এই অধিকার তার আছে। কিন্তু ইসলাম কায়েমের নামে মানুষকে বিভ্রান্ত করে চাঁদা নেওয়া কি শরিয়াসম্মত? হয়তো এ জন্যই এনসিপি নেতা এমপি হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, জামায়াতে ইসলামী কি ইসলামিক দল?

সম্প্রতি জামায়াত নেতা এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেবের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে তিনি বলছেন, বায়তুল মালের মাসিক ৫ হাজার টাকা দিতে পারো না, কিন্তু বউয়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকা খরচ করে ফেলো….! এখন জামায়াত-শিবির যদি তাদের দল চালানোর জন্য কোরআন-হাদিসের রেফারেন্স দিয়ে ও উপরোক্ত টাইপের উদাহরণের মাধ্যমে অনুদান বা চাঁদা সংগ্রহ করে থাকে, সেটা ইসলামের সঙ্গে কপটতা ছাড়া আর কিছু না। যারা ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, ইসলামের নাম ব্যবহার করে এমন কপটতা তাদের জন্যও বিব্রতকর।

ইসলামের নামে এমন কপটতা বন্ধে সবার সোচ্চার হওয়া উচিত।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com