1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩৫০ বোতল নিষিদ্ধ ‘স্কাফ’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
 শুক্রবার (১৯ জুন) দিবাগত  রাত  ১টার দিকে নগরকান্দা থানাধীন তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চুয়াডাঙ্গার দর্শনা থানার ইসলাম বাজার এলাকার মো. মক্কেল মালিতার ছেলে মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা থানার মৃত বাদশার ছেলে মো. বাবু (৩১)।
শনিবার ( ২০ জুন) দুপুরে র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশিকালীন একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com