1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে ফার্নিচার পল্লীতে ৯ দোকান পুড়ে ছাই

ইকরা মল্লিক অনাবিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার পল্লীতে অগ্নিকাণ্ড ঘটেছে।বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পল্লীতে আগুন লাগে।
এতে প্রায় ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফার্নিচার পল্লীতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়।
ফার্নিচার পল্লীতে থাকা একটি লেপ তোষকের দোকানে আগুন লেগে  যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফার্নিচার পল্লীতে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পল্লীর কয়েকজন মালিক, শ্রমিক আহত হন। সঠিক তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com