1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিক্ষার আলো ছড়িয়ে অমর হয়ে আছেন মফিজ উদ্দিন তালুকদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জনাব মো. মফিজ উদ্দিন তালুকদারের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মেজবাহ উদ্দিন ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দৌহিত্র জনাব নাভিয়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. হানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম মফিজ উদ্দিন তালুকদার ছিলেন একজন দূরদর্শী, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তি। পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং অনেক গুলো আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, একজন মানুষের মৃত্যুর পরও তাঁর কর্ম ও অবদান মানুষের মাঝে বেঁচে থাকে। শিক্ষা বিস্তারে মরহুম মফিজ উদ্দিন তালুকদারের অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।আমতলীতে শিক্ষার প্রসারে তাঁর অবদান ছিল অসাধারণ। তিনি আমতলী আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে রয়েছে আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আমতলী মফিজ উদ্দিন গার্লস পাইলট হাইস্কুল, আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলী সরকারি কলেজ এবং আরও অনেক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।
স্মরণসভায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক জনাব মু. কামাল হোসাইন। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সংশ্লিষ্ট সবার কল্যাণের জন্য দোয়া করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com