1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি

  সাদাত ই রশিদ রুপম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
আইসিডিডিআর,বি ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের যৌথ গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশই জীবনের প্রথম ছয় মাস পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি। গবেষণায় আরও দেখা যায়, হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই কোনো না কোনো মাত্রার অপুষ্টিতে ভুগছিল।
চলতি বছরের মে থেকে হাসপাতালে ভর্তি ৩৪১ শিশু নিয়ে পরিচালিত গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আক্রান্ত শিশুদের ১২ শতাংশ তীব্র এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে ছিল। এছাড়া আক্রান্ত শিশুদের ৪৩ শতাংশের বয়স ছিল মাত্র ৩ থেকে ৯ মাস।
টিকার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, টিকা নেওয়ার বয়স হলেও টিকা না পাওয়া শিশুদের মধ্যে হাম শনাক্তের হার ছিল বেশি। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এটি হাসপাতালভিত্তিক গবেষণা হওয়ায় সাধারণ শিশুদের মধ্যে টিকার কার্যকারিতা বোঝাতে এ তথ্য সরাসরি ব্যবহার করা যাবে না। গবেষণাটি এখনো চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com