1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

আত্রাইয়ে তিন দিন নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

সাদাত ই রশিদ রুপম 
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে তিন দিন নিখোঁজ থাকার পর গীতা রাণী (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) উপজেলার বলরামচক গ্রামের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গীতা রাণী ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন গীতা রাণী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি আর্থিক চাপে ছিলেন বলে জানা গেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্বজন ও স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com