1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ফুলছড়ির গঁজারিয়া সাব-রেজিস্ট্রার অফিস কালির বাজারে স্থানান্তর ঠেকাতে সংবাদ সম্মেলন

মোঃ আসাদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গঁজারিয়া সাব-রেজিস্ট্রার অফিস গঁজারিয়া থেকে কালিরবাজারে স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন  করে ‘ফুলছড়ি সাব-রেজিস্ট্রার অফিস রক্ষা কমিটি’ ও  এরেন্ডাবাড়ি, ফজলিপুর, ফুলছড়ি ও গঁজারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ  ১৯ আগস্ট বুধবার সকালে গঁজারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফুলছড়ি সাব-রেজিস্ট্রার অফিস রক্ষা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান (বাবু) ও মোঃ সাদেকুল ইসলাম মনির।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাব-রেজিস্ট্রার অফিসটি গঁজারিয়া থেকে কালিরবাজারে স্থানান্তরের জন্য তৎপরতা চালাচ্ছেন। এতে গঁজারিয়া, এরেন্ডাবাড়ী, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নসহ চরাঞ্চলের হাজার হাজার মানুষ ভূমি ও আইনি সেবা গ্রহণে ভোগান্তির শিকার হবেন বলে দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, গঁজারিয়া চরাঞ্চলের মানুষের জন্য তুলনামূলকভাবে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগের কেন্দ্র। তাই অফিসটি অন্যত্র স্থানান্তর করা হলে সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয় বাড়বে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৬ জুলাইয়ের স্থানান্তর সংক্রান্ত আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) চলমান থাকা সত্ত্বেও অফিসের কাগজপত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় বক্তারা জানান, কথিত অবৈধ স্থানান্তর ঠেকাতে ইতোমধ্যে হাইকোর্টে রিট দায়েরের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে গঁজারিয়ার সাব-রেজিস্ট্রার অফিস ও প্রয়োজনীয় নথিপত্র রক্ষার ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলন থেকে সরকারের উচ্চপর্যায়ের প্রতি আহ্বান জানিয়ে গঁজারিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম বহাল রাখা এবং স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com