1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

রংপুরে প্রতিবন্ধী তরুণদের নিয়ে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

রাকিবুল হাসান মুন্না 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য অধিকার, শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক বিশেষ কার্যক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR)-ভিত্তিক সংগঠন আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য (UYP)’ প্রকল্পের উদ্যোগে রংপুর শাখায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও কমিউনিটি থেকে আসা প্রতিবন্ধী তরুণ-তরুণী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। কার্যক্রমে প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য অধিকার, সক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রংপুরের ডিসেবিলিটি অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ মাসুদ রানা। বক্তব্যে তিনি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, শারীরিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা, বাক ও শ্রবণ প্রতিবন্ধিতাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সম্পর্কে ধারণা দেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি তুলে ধরেন।
মোহাম্মদ মাসুদ রানা বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুধু সেবা প্রদান করাই যথেষ্ট নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে কী ধরনের সহযোগিতা ও সেবা পাওয়া যায়, সে বিষয়েও তিনি অংশগ্রহণকারীদের অবহিত করেন।”
তিনি আরও বলেন, “অপরাজেয় তারুণ্য প্রকল্পের সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী করার পাশাপাশি প্রকল্পটির মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে সেবার আওতার বাইরে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউওয়াইপি প্রকল্পের রংপুর শাখার ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের রংপুর শাখার প্রকল্প অফিসার অনিমেষ রায়। তিনি কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন।
এ সময় ইয়ুথ অ্যাডভোকেট দীপা রানী তরুণদের অংশগ্রহণ, অধিকার ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মেন্টর রুমান শেখ প্রতিবন্ধিতা বিষয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের নিয়ে একটি কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, প্রয়োজনীয় সহায়তা এবং সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় প্রতিবন্ধী তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নিজেদের সক্ষমতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্বের বিষয়টিও উঠে আসে।
আয়োজকেরা জানান, প্রতিবন্ধী তরুণদের স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে এ ধরনের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com